গান শোনালেন ফাহমিদা নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরে সুরে সন্ধ্যা ভরিয়ে দিয়েছিলেন জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী। গত শনিবার তিনি নানা আঙ্গিকের গান শুনিয়েছেন তাঁর অনুরাগী শ্রোতাদের। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র তাদের গুলশান মিলনায়তনে ফাহমিদার একক সংগীতসন্ধ্যার আয়োজন করে।এদিন তিনি ‘লুকোচুরি লুকোচুরি গল্প’, ‘আমি আকাশ হব’, ‘একটু যদি থাক তুমি’, ‘চারটা দেওয়াল’, ‘মন খারাপের এক একটা দিন’সহ বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে শোনান।ফাহমিদা নবী তাঁর গত তিন দশকের সংগীতচর্চায় দেশের অন্যতম শিল্পী হিসেবে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন। মূলত আধুনিক গানের শিল্পী হলেও তিনি উচ্চাঙ্গ, রবীন্দ্র এবং নজরুলসংগীতের চর্চাও করেন। পাশাপাশি সংগীতবিষয়ক লেখালেখি ও সংগীত পরিচালনাও করেন। তাঁর একক গানের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে: ‘একমুঠো গান-১ ও ২’, ‘মনে কি পড়ে না’, ‘দুপুরে একলা পাখি’, ‘তবু বৃষ্টি চাই’। রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আমার বেলা যে যায়’ এসব।