গানগুলো সংরক্ষণ করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে প্রতি বুধবার সন্ধ্যায় প্রচারিত হচ্ছে নজরুলের গানের সাপ্তাহিক ঘরোয়া আয়োজন নীল পায়রার গান। কথা হলো অনুষ্ঠানটির উপস্থাপক নজরুলসংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরার সঙ্গে। অনুষ্ঠানটির নাম ‘নীল পায়রার গান’ কেন?কাজী নজরুল ইসলাম ছিলেন শান্তি আর সাম্যের দূত। সেই ছোটবেলা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি অনেক কষ্ট, অবহেলা, গঞ্জনা, অত্যাচার আর নির্যাতন সহ্য করেছেন। কিন্তু তার পরও তিনি গান তৈরি অব্যাহত রেখেছিলেন। তাঁকে ভালোবেসে, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের নাম দিয়েছি নীল পায়রার গান।এ পর্যন্ত কতটি পর্ব প্রচারিত হয়েছে?অনুষ্ঠানটি আমরা শুরু করেছি বছর খানেক হলো। আজ প্রচারিত হবে ৪৮তম পর্ব। প্রযোজনা করছেন মাসুদুল হাসান।নজরুলের কী ধরনের গান রাখছেন এই অনুষ্ঠানে?চেনা, অচেনা—দুধরনের গানই রাখছি। খুব পরিচিত গান করার যে ভাবনা থাকে, আমরা সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসেছি। নজরুলের প্রায় সব গানেই নানা রূপ থাকে। আমরা তা দর্শকদের সামনে তুলে ধরছি। আর গানগুলো করছেন দেশের এবং প্রবাসে থাকা শিল্পীরা। গানের সংখ্যার চেয়ে গানটাই আমার কাছে মুখ্য। সামনে অনুষ্ঠানটির ৫০তম পর্ব প্রচারিত হবে। ওই পর্ব নিয়ে কিছু ভেবেছেন?হ্যাঁ, ওই দিন আমরা নজরুলের ‘লেটো গান’ করব। এই গানগুলো করবে ১০ থেকে ১২ বছর বয়সের ছেলেরা। আর দর্শকসারিতে থাকবেন নজরুলের গানের আমন্ত্রিত শিল্পীরা।যে গানগুলো এই অনুষ্ঠানে গাওয়া হচ্ছে, এগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে?অনুষ্ঠানে এ পর্যন্ত প্রায় ২০০ গান গাওয়া হয়েছে। একুশে টিভি এই গানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। আশা করছি, নজরুলের গানের একটা বড় আর্কাইভ হবে।