গানটি রাজনীতির জন্য নয়: আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটি মুক্তিই পায়নি এখনো। অথচ এর গান নিয়ে শুরু হয়ে গেছে টানাহেঁচড়া। এই টানাটানির এক প্রান্তে আছেন ছবির প্রযোজক আমির খান আর অপর প্রান্তে সরকারবিরোধী কয়েকটি রাজনৈতিক দল। দুর্মূল্যের এই বাজারে ভারতের বিরোধী দলগুলো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানিয়ে আসছে। বিভিন্ন মিছিল, মিটিং ও সভায় পিপলি লাইভ ছবির ‘মেহ্ংগাই দাইয়াঁই’ গানটি গাওয়ার অনুমতি চাইছিল তারা। কিন্তু আমির খান তাদের সাফ ‘না’ বলে দিয়েছেন। ১৩ আগস্ট ছবিটি মুক্তি পাবে। তার আগে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেউ ওই গান গাইতে পারবে না। ‘গানটি একান্তই ছবির জন্য করা হয়েছে, রাজনীতির জন্য নয়।’ বললেন আমির খান। ওয়েবসাইট।