গানে ও কবিতায় বর্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলার বর্ষা ভিন্নমাত্রা পেয়েছে কবিগুরুর গানে ও কাব্যে। দমকা হওয়া, মেঘের গর্জন, বৃষ্টির তান আর প্রকৃতির শোভা মিলিয়ে বর্ষার রূপ তাঁর গানের সুরে তিনি যে ব্যঞ্জনা সৃষ্টি করেছেন বাঙালি শ্রোতার কাছে তার আবেদন অনন্য। বর্ষাকে যেন তিনি নতুন করে আবিষ্কার করেছিলেন এমন বলে থাকেন বিদগ্ধজনেরা। গতকাল শনিবার কবিগুরুর বর্ষার গান ও কবিতা নিয়ে চমৎকার এক আয়োজন ছিল রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউর ডেইলি স্টার সেন্টারে। নগরশ্রোতারা উপভোগ করেছে বর্ষার গানে বৈচিত্র্যময় সুর ও বাদল দিনের কবিতা। প্রকৃতিতে বর্ষার আনন্দে অবগাহন করতে পদাতিক বাংলাদেশ কবিগুরু রবীন্দ্রনাথের নিবিড় মেঘের ছায়া শীর্ষক বর্ষা সংগীতসন্ধ্যার আয়োজন করে। সন্ধ্যায় অনুষ্ঠানে বর্ষার গান শোনান রবীন্দ্রসংগীতশিল্পী নার্গিস চৌধুরী। আর শিল্পিত উচ্চারণে বর্ষার কবিতা আবৃত্তি করেন বাকিশল্পী আহ্্কাম উল্লাহ্।