গানে গানে কলিম শরাফী-স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানের সূচনা হয়েছিল ‘এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়’। তিনি নেই। তাঁর কণ্ঠে গীত গানের সিডি বাজিয়ে গতকাল শনিবার শুরু হয়েছিল শিল্পী কলিম শরাফীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান।কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ। অনুষ্ঠানের প্রথম গানটি ছিল শিল্পী ছায়া রানী কর্মকারের গাওয়া ‘কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয় সে আজকে নয়’। এরপর ‘আমার নিখিল ভুবন হারালেম আমি যে’ গানটি গেয়ে শোনান প্রমোদ দত্ত। কলিম শরাফীর স্মৃতিচারণা করেন কাজী মদিনা। এরপর আবার গান। শর্মিলা চক্রবর্তী পরিবেশন করেন ‘গভীর রজনী নামিল হূদয়ে, আর কোলাহল নাই’। সাজেদ আকবর করেন ‘নয়ন ছেড়ে চলে গেলে’। সালমা আকবর শোনান ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’। এ ছাড়া সংস্থার বিভিন্ন শিল্পী গান গেয়ে শোনান।