গানে গানে গুণীজন সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার সন্ধ্যায় সিটিব্যাংক এনএ প্রবর্তিত গানে গানে গুণীজন সংবর্ধনায় ভূষিত হন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানের আয়োজন হয় হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের উৎসব হলে। শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এবং সিটিব্যাংক এনএর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ। শিল্পীর হাতে আরও তুলে দেওয়া হয় সম্মানীর চেক ও শিল্পীর প্রতিকৃতি।
অনুষ্ঠানে রুনা লায়লাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন আরেক বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান ও সংগীত পরিচালক ইমন সাহা। অনুষ্ঠানের পরের পর্বে রুনা লায়লার গান গেয়ে শোনান এই প্রজন্মের শিল্পী কোনাল।