গানে গানে বর্ষাবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার বৃষ্টিভেজা বিকেলে শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বর্ষাবরণ’ অনুষ্ঠান। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। আলোচনা সভা শেষে বর্ষার গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।ফরিদপুর প্রতিনিধি জানান, লেডিস ক্লাব ও আফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ষাবরণ। গত বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফরিদপুর সার্কিট হাউস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর অফিসার্স ক্লাবের সভাপতি জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। সভাপতিত্ব করেন লেডিস ক্লাবের সভানেত্রী ইশমত শিরিন।