গানে গানে লালন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউল সাধক লালন সাঁইয়ের গানের দুই দিনব্যাপী উৎসব হলো কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। ‘লালন উৎসব’ নামে এই গানের অনুষ্ঠান আয়োজন করেছিল লালন সাংস্কৃতিক দল। গত বৃহস্পতিবার শুরু হয়েছিল অনুষ্ঠান। গতকাল শুক্রবার শেষ দিনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মইনুল আলম। দ্বিতীয় পর্বে ক্লোজআপ তারকা রিংকু গেয়ে শোনান ‘এসব দেখি কানার হাটবাজার’, সমির বাউল পরিবেশন করেন ‘ধন্য ধন্য বলি তারে’, সালেহ আহমেদ গেয়েছেন ‘তিন পাগলের হইল মেলা’। অনুষ্ঠানে লালন সাঁইয়ের গান গেয়েছেন সুমী শবনম, চুমকি হক, স্বপ্না পারভিনসহ বিভিন্ন অঞ্চলের বাউলশিল্পীরা।