গানে গানে সকাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভির ৫২ বছর পূর্তি হলো গতকাল ২৫ ডিসেম্বর। এদিন বিটিভি ৫২ পার করে ৫৩-তে পা দিয়েছে। এ উপলক্ষে চ্যানেল আই প্রতিবারের মতো এবারও আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে উপস্থিত হয়েছিলেন বিটিভির প্রবীণ শিল্পী ও কলাকুশলীরা। এ পর্বে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গানের পাশাপাশি বিটিভির শুরু থেকে কাজ করা শিল্পী ও কলাকুশলীরা স্মৃতিচারণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, মোস্তাফা জামান আব্বাসী, খালিদ হোসেন, আজাদ রহমান, ইন্দ্রমোহন রাজবংশী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক শাইখ সিরাজ, প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেনসহ সাংস্কৃতিক অঙ্গনের গুণী শিল্পীরা।