গানে দেখা বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পলাশ ও ফোয়াদ নাসের বাবু
বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পলাশ ও ফোয়াদ নাসের বাবু

নিজেদের লেখা, সুর করা ও গাওয়া গানে পাঁচ তরুণ দেখালেন দেশকে। প্রতিযোগিতার শিরোনাম ‘তোমার গানে দেখিয়ে দাও বাংলাদেশ’। মূল অনুষ্ঠান ‘দেখিয়ে দাও বাংলাদেশ’-এ ১৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়ার পর দ্বিতীয় পর্বে এই পাঁচ তরুণকে সম্মানিত করা হয়। নিগার সুলতানা, গাজালা মাহমুদ, জাহিদ আনোয়ার, ফাইজুস মাসুম ও ফারুক মোস্তাফিজকে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচন করে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুরকার ও সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু ও পলাশ।
‘তাঁদের তৈরি গানগুলোয় মিশে আছে দেশমাতৃকার সৌন্দর্য’—এমনটাই বললেন বিচারক ফোয়াদ নাসের বাবু। অনুষ্ঠান শেষে তাঁদের গানের অংশবিশেষ পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে যৌথভাবে আয়োজন করে এবিসি রেডিও এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। সেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, মুক্তিযোদ্ধারা ও তাঁদের পরিবার এবং আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ আরও অনেকে।