গানে মন দিচ্ছেন রবার্ট প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা হূদয় সারানোর জন্য বোধ হয় গানেই ডুব দিলেন রবার্ট প্যাটিনসন। প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে ছাড়াছাড়ির পর নাকি অভিনয় আর ভালো লাগছে না তাঁর।‘রবার্ট গানে খুব মনোযোগ দিচ্ছেন। অল্প দিনের মধ্যেই বেশ কিছু হিট গানও যোগ হবে তাঁর অর্জনের ঝুলিতে।’ বলেছে একটি সূত্র। ক্রিস্টেনের সঙ্গে বিচ্ছেদের পর তাঁকে একদম এড়িয়ে চলছেন রবার্ট। এমনকি তাঁরা দুজনে একসঙ্গে যেখানে থাকতেন, সেই লস ফেলিজ এলাকা থেকেও চলে এসেছেন তিনি; যাতে ক্রিস্টেন বা তাঁর বন্ধুদের সঙ্গে আর দেখা না হয়। নিজের পুরোনো ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই এখন সময় কাটাচ্ছেন রবার্ট। আইএএনএস।