গানের অ্যালবামের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ফারমিন এম ফয়সালের প্রথম গানের অ্যালবাম শূন্য থেকে শূন্যের মোড়ক উন্মোচন করা হয়।মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি তারেক সুজাত, সংগীতশিল্পী সানি যোবায়ের প্রমুখ। প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, ‘ফয়সালের প্রথম অ্যালবামের শূন্য থেকে শূন্য নামটা আমার ভালো লেগেছে। এ নামের পেছনে আমার মনে হয়, তার ভেতরকার কষ্টের একটা প্রতিফলন রয়েছে।’ অ্যালবামটি প্রকাশ করেছে হেই ডে ক্রিয়েটিভ গ্রুপ।