গানের চিত্রায়ণে মারজুক রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ও গীতিকার মারজুক রাসেল চলচ্চিত্র, বিজ্ঞাপন ও টিভি নাটকে অভিনয় করলেও এ প্রথম গানের চিত্রায়ণে অংশ নিলেন। লুত্ফর হাসানের প্রথম একক অ্যালবাম ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’—এর টাইটেল ট্র্যাক ‘ঘুড়ি’তে তিনি অভিনয় করলেন। গানটির গীতিকার সোমেশ্বর অলি। ‘ঘুড়ি’ গানের চিত্রনাট্য নিয়ে মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন হিজল জোবায়ের। মারজুক রাসেল বলেন, ‘ঘুড়ি গানটির সুরে এবং কথায় এক ধরনের বিষণ্নতা রয়েছে। এখানে দেখা যাবে ব্যক্তি মানুষের অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার আশপাশেও বেশ কিছু পরিবর্তন ঘটে। বিষয়টা শুনে আমার বেশ ভালো লাগে। তাই মডেল হতে ও অংশ নিতে রাজি হই।’লুত্ফর হাসান বলেন, ‘কয়েক দিনের মধ্যেই একক অ্যালবামটি প্রকাশ হবে। তার আগেই বিভিন্ন টেলিভিশনে দেখা যাবে ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো মিউজিক্যাল ফিল্মটি। তা ছাড়া মারজুক ভাইকে মডেল হিসেবে পেয়ে ভালো লাগছে।’