গানের পাংখা মমতাজ, নাটকের পাংখা তিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাংখা পাংখা পাংখা, পাংখা হইল মন; এখন মনের পাংখা ঘুরে না তো, খুঁজে বেড়াই বন।’ মমতাজের গাওয়া ‘পাংখা’ অ্যালবামের টাইটেল গানের কলি এটি। ২০০৮ সালে অ্যালবামটি বাজারে আসে। অ্যালবামের টাইটেল গান পাংখা তখন বেশ সাড়া ফেলেছিল। বছর দুয়েক আগের সেই গানটিকে এবার নাটকে রূপান্তর করা হচ্ছে। এরই মধ্যে শিল্পীদের বাছাইও চূড়ান্ত করা হয়ে গেছে। নাটকটি নির্দেশনা দিচ্ছেন নোমান রবিন। গানের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নির্মাতা নাটকের নাম রেখেছেন পাংখা। তবে গানের পাংখা মমতাজ হলেও নাটকের পাংখা হচ্ছেন তিশা।