গানের মাস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাত আটটা ১০ মিনিটে দেখানো হবে নাটক গানের মাস্টার। এটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন আবুল হায়াৎ, রন্টি, প্রিসিলা পারভীন, সুব্রত, অর্ভিক প্রমুখ।মফস্বলের এক গানের শিক্ষক। বহু বছর ধরে গান শেখান। প্রায় সব ছাত্রছাত্রী দরিদ্র হওয়ার কারণে তিনি কোনো সন্মানী পান না। তার এক ছাত্রী ঢাকায় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় ভালো ফল করে। বিচারকেরা তার গানের শিক্ষককে ঢাকায় আমন্ত্রণ জানান। এই শিক্ষকের নামে একটি স্কুল গড়ে দেওয়া হবে। কিন্তু এই গানের শিক্ষক কি ঢাকায় আসার জন্য রাজি হবে?