গানের শুটিংয়ে ইমরান-পূজা মালয়েশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজা ও ইমরান (ডানে)
পূজা ও ইমরান (ডানে)

সম্প্রতি সংগীতার ব্যানারে প্রকাশিত হয়েছে পূজার তৃতীয় একক অ্যালবাম ‘পূজা রিটার্নস’। এ অ্যালবামের ‘কেন বারে বারে’ শিরোনামের দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পূজা।
রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। এবার তৈরি হচ্ছে গানটির মিউজিক ভিডিও। গানটিতে মডেল হিসেবেও থাকছেন ইমরান ও পূজা। এরই শুটিং করতে শুক্রবার রাতে মালয়েশিয়া গেছেন তাঁরা।
এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমি সব সময়ই ভালো মিউজিক তৈরির পক্ষে। ভালো ভিডিও না হলে দর্শকেরা তা ভালোভাবে গ্রহণ করেন না। সেই ভাবনা থেকেই গানটির শুটিংয়ের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া।’ আর ইমরানের ভাষ্য, ‘মালয়েশিয়ায় সুন্দর সুন্দর লোকেশন আছে। আশা করছি, খুব ভালো একটি মিউজিক ভিডিও হবে এটি।’
মালয়েশিয়ায় শুটিংয়ের পাশাপাশি তিনটি মঞ্চ পরিবেশনায়ও অংশ নেবেন ইমরান ও পূজা। আগামী ২ মে তাঁদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওর শুটিং করতে দেশের বাইরে গেলেন ইমরান ও পূজা। ভিডিওটি নির্মাণ করছেন ‘দেশা’ ছবির নায়ক ও মডেল শিপন।