গানের সুরে হারানো অতীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাডিসন হোটেলে গতকাল এইচএসবিসি আয়োজিত অনুষ্ঠানে গান করেন শিল্পী সাবিনা ইয়াসমীন ।  প্রথম আলো
র‌্যাডিসন হোটেলে গতকাল এইচএসবিসি আয়োজিত অনুষ্ঠানে গান করেন শিল্পী সাবিনা ইয়াসমীন । প্রথম আলো

হারানো দিনের সোনালি মুহূর্তগুলো গানে গানে ফিরিয়ে এনেছিলেন দেশের প্রথিতযশা শিল্পীরা। গতকাল শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলা সিনেমার হারানো দিনের গানের আয়োজন করেছিল এইচএসবিসি ব্যাংক।
‘দিন যায় কথা থাকে’ শীর্ষক এ অনুষ্ঠানে গান করেছেন শিল্পী সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, আবদুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, সামিনা চৌধুরী ও রুমানা ইসলাম। গানগুলোর মধ্যে ছিল, ‘এই মন তোমাকে দিলাম’ ‘শিল্পী, আমি তোমাদেরই গান শোনাব’, ও রে নীল দরিয়া’ ‘একবার যদি কেউ’, ‘আছেন আমার মোক্তার’, ‘দিন যায় কথা থাকে’ এসব।
অনুষ্ঠানের শুরুতে এইচএসবিসির পক্ষে করপোরেট ব্যাংকিং প্রধান মো. মাহবুব-উর-রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফজাল হোসেন ও শম্পা রেজা।