গান্ধীতে অনুপ্রাণিত লিন্ডসে লোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজকের দিনটাই হচ্ছে আমার বাকি জীবনের প্রথম দিন। আমার ভবিষ্যৎ নির্ভর করবে বর্তমানে আমি কী করছি, তার ওপরই’—মহাত্মা গান্ধীর এমন একটি বাণীকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে নিজের বক্তব্য লিখেছেন হলিউডের অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহান। গত এক মাসের মধ্যে এই প্রথমবারের মতো টুইটারে কিছু লিখলেন লোহান।মাদকদ্রব্য গ্রহণের জন্য গত বছরের অক্টোবর মাস থেকেই লিন্ডসে লোহান বেটি ফোর্ড সেন্টার নামের একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। লোহান এখন অনেক সুস্থ। আজ মঙ্গলবার লোহানের এই মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ত্যাগ করার কথা।উল্লেখ্য, ২০০৭ সালের মাদকবিরোধী আইনে দোষী সাব্যস্ত হয়ে লিন্ডসে লোহান এই মাদক পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসারত আছেন।