গান্ধীনগর উৎসবে ‘অন্তর্ধান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান্ধীনগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত রোববার সন্ধ্যায় প্রদর্শন করা হলো বাংলাদেশের ছবি অন্তর্ধান। ভারতের গুজরাট রাজ্যের রাজধানী গান্ধীনগরে রোববার শেষ হয় চার দিনের এ উৎসব। উৎসবের শেষ ছবি ছিল অন্তর্ধান। ছবিটি পরিচালনা করেছেন সৈয়দ অহিদুজ্জামান। তিনি বললেন, ‘প্রকৃতিগতভাবে প্রবাহিত নদীগুলোর মুখে ভারত বাঁধ দেওয়ার ফলে নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। ভাটির দেশ হওয়ার কারণে আমাদের দেশের নদীগুলো আজ মৃত নদীতে পরিণত হয়েছে। পদ্মা আজ মৃতপ্রায়। সর্বত্র পানির জন্য হাহাকার। এই বিষয়টি আমি তুলে ধরেছি অন্তর্ধান ছবিতে।’ চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন আর মাস্টারদা সূর্য সেনের ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে তৈরি হিন্দি ছবি চিটাগং প্রদর্শন করা হয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।