গান্ধীনগরে ‘চিটাগং’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন আর মাস্টারদা সূর্য সেনের ব্রিটিশবিরোধী আন্দোলনের কাহিনি নিয়ে বলিউডে তৈরি হয়েছে চলচ্চিত্র চিটাগং। ছবিটি পরিচালনা করেছেন দেবব্রত পাইন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের গুজরাট রাজ্যের রাজধানী গান্ধীনগরে শুরু হলো ‘গান্ধীনগর আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’। চার দিনের এই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হলো। উত্সব চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। সারা ভারতে চিটাগং মুক্তি পাবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। ছবিতে সূর্য সেনের চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ি। আরও আছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী, রাজ কুমার যাদব প্রমুখ।