গাব্বু এবং প্রফেসর রিফাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ বেলা তিনটা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটক গাব্বু এবং প্রফেসর রিফাত। নাটকটি লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল এবং পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মুনিরা মিঠু এবং একদল শিশু শিল্পী। গাব্বুর সবকিছুতেই কৌতূহল। তা অনেক সময়ই মাত্রা ছাড়িয়ে যায়। আর তাতে গাব্বুর পরিবারের সবার জীবন অতিষ্ঠ। কৌতূহল খুব স্বাভাবিক ব্যাপার—গাব্বু তা কাউকে বোঝাতে পারে না। প্রবাসী বিজ্ঞানী প্রফেসর রিফাতের সঙ্গে পরিচয় হয় গাব্বুর। তৈরি হয় নতুন গল্প।