গায়িকা কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

প্রতিভার নতুন ঝলক দেখাচ্ছেন কঙ্গনা রনৌত। অনেকেই হয়তো জানেন না, এই অভিনেত্রীর গানের কণ্ঠও বেশ সুরেলা। আর তার প্রমাণ রাখতে যাচ্ছেন কৃষ থ্রি ছবিতে। কঙ্গনা গানটি গাইলেন ছবিটির পরিচালক রাকেশ রোশনের ভাই রাজেশ রোশনের সংগীতায়োজনে। গান রেকর্ড শেষে রাজেশের কণ্ঠে কঙ্গনা-বন্দনা, ‘কঙ্গনা জন্মগত শিল্পী। ওর প্রশংসা না করে পারছি না। ছবিতে ও খুব কঠিন একটা গান গেয়েছে। এমন একটা রোমান্টিক গান সহজে গেয়ে ফেলা বিশাল ব্যাপার।’ রাকেশ রোশনও বেজায় খুশি, ভীষণ খুঁতখুঁতে হিসেবে যাঁর বেশ ‘সুনাম’। রাকেশ-রাজেশ—দুই ভাইয়ের মন জয় করলেন গান গেয়ে, এখন পালা দর্শক-শ্রোতার মন জয়। কেবল গান দিয়েই তো নয়, কঙ্গনা এই ছবিতে অভিনয় করছেন নেতিবাচক চরিত্রে। দেখা যাক, কোন প্রতিভায় বেশি মুগ্ধ হয় দর্শক-শ্রোতা। কৃষ থ্রি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। আইএএনএস।