গারো পাহাড়ে মহাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গারো নৃগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে সেলিম আল দীন লিখেছিলেন ঊষা উৎসব নাটকটি। এটি তাঁর জীবনের শেষ দিকে লেখা নাটক। এবার নাটকটি মঞ্চে আনছে মহাকাল নাট্যসম্প্রদায়। নির্দেশনা দিচ্ছেন বিভাস বিষ্ণু চৌধুরী।
গারোদের খুব প্রাচীন এই ঊষা উৎসব। গারোরা এই উৎসব কীভাবে আয়োজন করে, তা জানা আর গারো নৃগোষ্ঠীর মানুষজনের জীবনযাত্রা কাছ থেকে দেখার জন্য গত ৩ জুলাই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে যায় মহাকালের ৩০ জনের একটি দল। গত ৬ জুলাই দলটি ঢাকায় ফিরে এসেছে। এই দলের নেতৃত্ব দেন মীর জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমরা সেখানে কিছু আদি গারো পরিবারের সঙ্গে থেকেছি, কথা বলেছি, সব কিছু দেখেছি। কল্পনা থেকে নাটকে কিছু রাখতে চাইনি। সেলিম আল দীন স্যার যেভাবে লিখেছেন, তা-ই আমরা যথাযথভাবে এই নাটকে রাখছি।’
এখন চলছে নাটকটির চূড়ান্ত মহড়া। আগামী ২২ আগস্ট নাটকটি মঞ্চে আসবে। ঊষা উৎসব মহাকাল নাট্যসম্প্রদায়ের ৩৪তম প্রযোজনা।