গাড়ি চালানো শিখেছেন বন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কাইফল ছবিতে ড্যানিয়েল ক্রেগকে দেখা গেছে ‘ভিনটেজ অ্যাশটন মার্টিন ডিবি ফাইভ’ গাড়ি চালাতে। তবে তাতে কাজ হয়নি। নিউইয়র্ক শহরে গাড়ি চালানোর অনুমতি পেতে তাঁকে রীতিমতো পরীক্ষা দিয়ে পাস করতে হয়েছে। পাস করতে হয়েছে লিখিত পরীক্ষায়ও। আর তারপর অংশ নিয়েছেন পাঁচ ঘণ্টার এক প্রশিক্ষণে। তবে বিশেষ সুবিধাও পেয়েছেন তিনি। তাঁর একার জন্যই শুধু আয়োজন করা হয়েছিল এই ক্লাসের। অন্য কেউ এতে অংশ নেননি। গাড়ি ঘোরানো, খারাপ আবহাওয়ায় গাড়ি চালানো, পার্ক করা—এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁকে। ‘জেমস বন্ড’ সিরিজের ছবিতে অভিনয় করেছেন তিনি। ব্রিটিশ এই তারকা এখন যুক্তরাষ্ট্রেই বাস করছেন স্ত্রী র্যাচেল ভাইসকে নিয়ে। ব্যাং শোবিজ।