গায়ত্রী চ্যাটার্জি আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের চলচ্চিত্র পরিচালনা বিষয়ের শিক্ষয়িত্রী গায়ত্রী চ্যাটার্জি ঢাকায় আসছেন। তিনি ১৭ থেকে ২১ জুলাই পাঁচ দিনব্যাপী এক ফিল্ম ওয়ার্কশপে অংশ নেবেন। বিষয় হচ্ছে ‘চলচ্চিত্রের আঙ্গিকসমূহ: বাস্তবতার সন্ধানে’।আগ্রহীরা বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ১৬০ লেক সার্কাস (পঞ্চম তলা), কলাবাগান, মিরপুর রোড, ঢাকা-১২০৫ অথবা ০১৭১২০৮৬১০২, ০১৭১১৯৪০১৬৩, ০১৭২২৫৮৭২৮৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।