গায়িকা অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয় কারোরই। বিশেষ করে শেক্সপিয়ার ইন লাভ দেখার পর তো নয়ই। কিন্তু গিনেথ যে গায়িকা হিসেবেও দারুণ, সেটা বোঝা গেল এবার। গত বুধবার ন্যাশভিল কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করলেন এই অভিনেত্রী। বলাই বাহুল্য, এটিই ছিল তাঁর প্রথম লাইভ সংগীত পরিবেশনা। গিনেথ গেয়েছিলেন তাঁর মুক্তি প্রতীক্ষিত কান্ট্রি স্ট্রং ছবির শীর্ষ সংগীত। ওয়েবসাইট।