গায়িকা কারদাশিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কারদাশিয়ান
কিম কারদাশিয়ান

নিন্দুকেরা বলেন, কোনো কিছুই না করে কিম কারদাশিয়ান নাকি বড় তারকার মতো গুরুত্ব পাচ্ছেন। রিয়েলিটি অনুষ্ঠানের টিভি তারকা বটে, কিন্তু কারদাশিয়ানের খবর গুরুত্ব পায় হলিউডের কোনো তারকা কিংবা কোনো সংগীতশিল্পীর মতোই।
নিন্দুকদের মুখে তালা মেরে দিতেই বোধ হয় এবার নিজের বিলুপ্তপ্রায় সংগীত ক্যারিয়ারের পুনর্জীবন ঘটালেন কারদাশিয়ান। ২০১১ সালে ‘জ্যাম’ শিরোনামে তাঁর একটি একক গান বের হয়েছিল। আর এ ব্যাপারে কারদাশিয়ানকে নাকি সাহস জোগাচ্ছেন খোদ কানইয়ে ওয়েস্ট। প্রথম গানটি সুপার ফ্লপ হওয়ায় কারদাশিয়ান নাকে খত দিয়ে বলেছিলেন, আর এ-মুখো হবেন না। পিটিআই।