গায়িকা প্যালট্রো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার জিতেছেন। বহু ছবিতে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা। সেই অভিনেত্রী গিনেথ প্যালট্রোকে তাঁর সন্তানেরা গায়িকা হিসেবে চেনে। তাদের ধারণা, তাদের মা একজন গায়িকা, যিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে বেড়ান। শিশু দুটির এই ধারণা জন্মাল কী করে—এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘বাচ্চারা আমার কোনো ছবি আজও দেখেনি। একটি ছবিতে অভিনয়ের প্রস্তুতি হিসেবে গিটার বাজানো শিখছিলাম। বাচ্চারা সেটা দেখেছে। তাই দেখে ওদের ধারণা জন্মেছে, আমি একজন গায়িকা।’ গায়ক ক্রিস মার্টিন ও প্যালট্রোর সংসারে চার ও ছয় বছর বয়সী দুটি সন্তান রয়েছে। ওয়েবসাইট।