গায়িকা যখন নায়িকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পপ তারকা শেরিল কোল। ডেইলি মেইল জানিয়েছে, হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং নামের হলিউডি এই ছবিতে ক্যামেরন ডায়াজ ও জেনিফার লোপেজের মতো নামীদামি অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করবেন শেরিল। তাঁদের বিপরীতে থাকছেন অভিনেতা ডেনিস কোয়াইড, ক্রিস রক ও ম্যাথু মরিসন। ছবির গল্প চার জোড়া দম্পতিকে নিয়ে। তাঁরা একই সময় মা-বাবা হওয়ার প্রস্তুতি নেন। শেরিল কোল আগামী মাস থেকে তাঁর শুটিং শুরু করবেন। ২০১২ সালের মে নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে। ওয়েবসাইট।