গায়িকা রিয়ান্নার ছবি স্টার সিনেপ্লেক্সে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী রিয়ান্না অভিনীত বিজ্ঞান-কল্পকাহিনিভিত্তিক ছবি ব্যাটেলশিপ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে গত ১৮ মে। গতকাল শুক্রবার থেকে তা চলছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। ছবিতে রিয়ান্না অস্ত্র বিশেষজ্ঞ। ভিনগ্রহের আগন্তুকেরা পৃথিবী আক্রমণ করেছে। তাদের সঙ্গে ধুন্ধুমার যুদ্ধে জড়িয়ে পড়েছে নৌবাহিনীর কয়েকটি রণতরি। এমন কাহিনি নিয়ে ব্যাটেলশিপ ছবিটি। ২০ কোটি নয় লাখ ডলার বাজেটের ছবিটি এ পর্যন্ত আয় করেছে প্রায় ৩৫ কোটি ডলার। পরিচালনা করেছেন পিটার বার্গ। চলচ্চিত্রে প্রথম অভিনয়ের অনুভূতি জানাতে গিয়ে রিয়ান্না বলেন, ‘এটা ছিল আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। কাজটা ভীষণ উপভোগ করেছি।’