গায়িকা সেলিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিনা জেটলি যেন হারিয়েই গেছেন। অনেক দিন ধরে কোনো খোঁজ নেই। বলিউডের মুখ থুবড়ে পড়া ক্যারিয়ারটা নিয়ে আর আশা নেই জেনেই ঘর-সংসারে মন দিয়েছেন। অনেক দিন পর আবার খবরে এলেন এই অভিনেত্রী। সেটি অবশ্য অভিনয়ের জন্য নয়, গানের জন্য! সেলিনাকে নতুন ভূমিকায় আবিষ্কার করবে তাঁর ভক্তরা। জাতিসংঘের জন্য গান গাইছেন সেলিনা।
সেলিনা জাতিসংঘের হিউম্যান রাইটস অ্যান্ড ইকুয়াল ক্যাম্পেইনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন। এই সংস্থার জন্যই বলিউডের জনপ্রিয় একটি গান নিজের কণ্ঠে গাইবেন তিনি। এ জন্য বেছে নেওয়া হয়েছে লতা মঙ্গেশকরের গাওয়া ‘উঠে সাবকে কদম’ গানটি। গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন নীরাজ শ্রীধর। মুম্বাই মিরর।