গিটার বাদক ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচের রিয়ালিটি শো ‘জাস্ট ডান্স’ স্টার প্লাসের জনপ্রিয় একটি অনুষ্ঠান। যেখানে হূতিক রোশনের মতো তারকা বিচারকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটির নাচের মঞ্চ কাঁপাতে এবার অতিথি হিসেবে আসছেন ক্যাটরিনা কাইফ। তুখোড় নাচিয়েদের মধ্যে ক্যাটরিনা তাঁর ‘শিলা কি জাওয়ানি’ গানের মতো জনপ্রিয় বেলি ডান্স দেখাবেন। পাশাপাশি গিটারও বাজাবেন তিনি। এটিই প্রথম কোনো অনুষ্ঠান যেখানে ক্যাটরিনা পেশাদার শিল্পীদের সঙ্গে গিটার বাজালেন। এ সময় কণ্ঠ দেন আমির আলী ও ইমরান। তখন গিটারিস্ট হিসেবে ক্যাটরিনাকে অনেক পরিণত ও পেশাদার মনে হচ্ছিল। এখানেই শেষ নয়। অনুষ্ঠানের একপর্যায়ে বিচারকের চেয়ার ছেড়ে হূতিক মঞ্চে উঠে আসেন এবং ক্যাটরিনার হাত ধরে ‘সিনিওরিতা’ গানটি গান। পাশাপাশি অসাধারণ নৃত্যশৈলী তো আছেই। টিএনএন।