গিটারবাদক সামিনা চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী সামিনা চৌধুরী। মঞ্চ ও টেলিভিশনে তাঁকে সবাই গান গাইতে দেখেন। এবার জানালেন, তিনি নাকি গিটারও বাজান। তা-ও আবার দু-এক দিন নয়, ৩০ বছর ধরে গিটার বাজাচ্ছেন তিনি। গিটার বাজিয়ে অনেক গানও করেছেন। কিন্তু টিভির পর্দায় সামিনা চৌধুরীর গিটার বাজানোর দৃশ্য কারও দেখা হয়নি। গিটার বাজানোর খবরটি শুধু তাঁর পরিচিতজনদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানের পর্দায় তাঁকে এবার গিটার বাজাতে দেখা যাবে। গিটার বাজিয়ে তিনি গেয়েছেন ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ গানটি।সামিনা চৌধুরী বলেন, ‘অনেকেই আমার গিটার বাজানোর ঘটনাটি জানেন না। এবার তাঁরা সবাই দেখবে গিটার বাজিয়ে আমি গান করছি।’এদিকে সামিনা চৌধুরী আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গান করবেন। অনুষ্ঠানে তিনি ছাড়াও গান গাইবেন নকীব খান, পিলু খান, পার্থ বড়ুয়া ও পঞ্চম।