গিটারিস্টের প্রেমে জেসিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক বছর ধরেই আমেরিকান ফুটবলার টনি রোমোর সঙ্গে চুটিয়ে প্রেম করে আসছিলেন স্বদেশি গায়িকা, নায়িকা ও টিভি ব্যক্তিত্ব জেসিকা সিম্পসন। তবে এ দুজনের প্রেমের সম্পর্কটি এখন আর নেই। জেসিকা এখন আমেরিকান গিটারিস্ট ও রেকডিং আর্টিস্ট এরিক জনসনের সঙ্গে প্রেমে মজেছেন। তাও আবার আগের প্রেমিক টনি রোমের মাধ্যমে! বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ বছরের মে মাস থেকে এরিক-জেসিকা মন দেওয়া-নেওয়ার খেলায় মেতেছেন। ১৯ বছর বয়সী এই নায়িকা ও গায়িকা ফুটবল-তারকা টনি রোমোর সঙ্গে গত গ্রীষ্মে তাঁদের তিন বছরের প্রেমের সর্ম্পকের ইতি টানেন। এদিকে এরিকও এ বছরের ফেব্রুয়ারিতে তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন।