গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিয়ে প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড ভাঙার খেলা ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস—আব ইন্ডিয়া তোরেগা’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই ভারতীয় সংস্করণ দিয়েই ছোট পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রী প্রীতি জিনতার। গায়ে ওয়েস্ট কোট, হাতে দস্তানা, পায়ে বুট—এই হচ্ছে অনুষ্ঠানটির উপস্থাপক প্রীতির বেশভূষা। তাঁর পোশাক-আশাকের দায়িত্বে ছিলেন ডিজাইনার সুরিলি গোয়েল।‘আমি নিজে বিশ্বাস করি আর উপভোগ করি—এমন কোনো অনুষ্ঠান দিয়েই ছোট পর্দায় পা রাখার ইচ্ছে ছিল আমার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস—আব ইন্ডিয়া তোরেগা ঠিক সে রকমই একটি অনুষ্ঠান।’ মন্তব্য প্রীতি জিনতার।