গিনেস বুকে 'গেম অব থ্রোনস'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে পরপর চারবার নাম লেখালো আমেরিকার ফ্যান্টাসি ড্রামা ধারাবাহিক ‘গেম অব থ্রোনস’। তবে রেকর্ডটি একটু ব্যতিক্রম। ভক্তরা সবচেয়ে বেশিবার অবৈধভাবে ডাউনলোড করেছে ধারাবাহিকটি।
গিনেস বুকের ২০১৭ সংস্করণ অনুযায়ী, বিশ্বজুড়ে ‘মোস্ট পাইরেটেড শো’ গেম অব থ্রোনসের প্রতিটি পর্ব অন্তত ১৪.৪ মিলিয়ন বার অবৈধভাবে ডাউনলোড করা হয়েছে। এর ভক্তরা বাকী দুই মৌসুমের জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন।
ধারাবাহিকটির এক মৌসুমে সর্বোচ্চ অ্যামি অ্যাওয়ার্ড জয়ের রেকর্ডও আছে। পঞ্চম মৌসুম মোট ১২টি অ্যাওয়ার্ড জিতেছিল।
আমেরিকান লেখক জর্জ আর আর মার্টিনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ধারাবাহিকটি। ডিএনএ ইন্ডিয়া