গিনেস রেকর্ডে হুইটনির নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সংগীততারকা হুইটনি হিউস্টনকে ভোলেননি তঁার ভক্তরা। এখনো হুইটনির গাওয়া গান যে তঁার ভক্তদের প্রাণ ছঁুয়ে যায়। সম্প্রতি এরই প্রতিফলন ঘটেছে হুইটনির অ্যালবাম কেনার ক্ষেত্রে। হুইটনি হিউস্টনের গাওয়া ১২ টি গান ব্রিটিশ টপ চার্টে স্থান করে নেওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তঁার। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।গিনেজে হুইটনির রেকর্ডটি হচ্ছে- এককভাবে কোনো গায়িকার গাওয়া সর্বাধিক গান টপ চার্টে থাকা। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে মৃত পাওয়া গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত তারকা হুইটনি হিউস্টনকে। তঁার মৃতু্যর খবর শোনার পর থেকেই ভক্তরা হুইটনির পুরোনো সব গানের অ্যালবাম কেনা শুরু করেছিলেন। এভাবেই একে একে ব্রিটিশ টপ চার্টে উঠে আসে হুইটনির গাওয়া ১২টি গান।প্রসঙ্গত, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে হুটনির আগে বিরল এ সম্মান পেয়েছিলেন প্রয়াত সংগীততারকা অ্যামি ওয়াইনহাউস।