গিবসনের ছবির জন্য ফাঁকা হচ্ছে কারাগার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর ইগনাসিও আলেন্দে কারাগারে অস্কারজয়ী তারকা মেল গিবসনের একটি ছবির শুটিং হবে। এ উপলক্ষে ওই কারাগারের প্রায় ৩০০ কয়েদিকে অন্য কারাগারে সরিয়ে নেওয়া হচ্ছে। উপসাগরীয় শহর ভেরাক্রুজের ওই কারাগারে এখন প্রায় এক হাজার ২০০ বন্দী রয়েছেন। বন্দীদের স্থানান্তরের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁদের স্বজনেরা। গত মাসে কারাগারের বাইরে বিক্ষোভ করে তাঁরা বলেন, বন্দী স্থানান্তর করলে তাঁদের সঙ্গে নিয়মিত দেখা করার বিষয়টি জটিল হয়ে যাবে। কখন ছবির শুটিং শুরু হবে, কখনই বা বন্দীদের ফিরিয়ে আনা হবে—এখনো তা ঠিক হয়নি। গত ডিসেম্বরের শুরুতে ভেরাক্রুজের গভর্নর ওই কারাগারে গিবসনের ছবির শুটিং হবে বলে ঘোষণা দেন। ওয়েবসাইট।