গিবসনের ভীমরতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবে কী এই বুড়ো বয়সে এসে ভীমরতি ধরেছে ‘ব্রেভহার্ট’ তারকা মেল গিবসনকে! গত সপ্তাহে মার্কিন অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব মারিয়া মেনাউনসের সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল গিবসনকে। এক সপ্তাহের মাথায় এবার রহস্যময় এক নারীর সঙ্গে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হলেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা।ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা সমুদ্রসৈকতে রহস্যময়ী এক তরুণীকে চুমু খাওয়ার সময় ক্যামেরাবন্দী হয়েছেন মেল গিবসন—সম্প্রতি এমন মুখরোচক তথ্যই প্রকাশ করেছে টিএমজি।গত মাসে বেভারলি হিলসে ভিক্টোরিয়া’স সিক্রেট পার্টিতে অংশ নিয়ে স্বর্ণকেশী এক তরুণীর সঙ্গে খোশগল্পে মেতে ওঠার কারণেও খবরের শিরোনাম হয়েছিলেন হলিউডের বিতর্কিত এই তারকা।