গীতাঞ্জলির যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সাধনা আয়োজন করেছে নৃত্যালেখ্য ‘গীতাঞ্জলির যাত্রা’। এখানে গান করবেন লন্ডনপ্রবাসী শিল্পী আনন্দ গুপ্ত ও লাইসা আহমেদ লিসা। গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে গানগুলো। কিছু গানের সঙ্গে থাকবে নাচ। নৃত্য পরিবেশন করবেন ভাবনার শিল্পীরা। নৃত্য পরিচালনা করবেন প্রেমা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে শুরু হবে নৃত্যালেখ্যটি। সাধনা থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের টিকিটের দাম ৩০০ টাকা। বিজ্ঞপ্তি।