গীতার কাছের মানুষ হরভজন সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ মনোবিজ্ঞানে পড়াশোনা করে অভিনয়ে এসেছেন গীতা বসরা। কোনো গডফাদারের সাহায্য ছাড়াই যুক্তরাজ্য থেকে বলিউডে এসে থিতু হয়েছেন। আরশাদ ওয়ার্সির পরবর্তী ছবি ভাইয়াজি সুপারহিট-এ দেখা যাবে তাঁকে।
তবে এত কিছুর পরও সাক্ষাৎকারে চলে আসে ক্রিকেটার হরভজন সিংয়ের কথাই। গীতা শুরুতে এড়িয়েই যাচ্ছিলেন, ‘আমার পেশাদার জীবন নিয়েই কথা হোক না।’ কিন্তু তাঁকে বলতেই হলো ব্যক্তিগত জীবনের কথা, ‘মিডিয়া আমাকে এতবার হরভজনের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে যে আমি গোনাই ছেড়ে দিয়েছি। বিয়ে নিয়ে তো লুকানোর কিছু নেই। সময় এলে সবাইকে নিজেই জানিয়ে দেব।’
সেই সঙ্গে যোগ করলেন, ‘এটুকুই বলতে পারি, হরভজন আমার খুব কাছের মানুষ।’ টিএনএন।