গীতি-আলেখ্যে প্রীতিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের বেশ কিছু আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে টিএসসির সড়ক দ্বীপে। সঙ্গে রয়েছে তাঁর জীবনবৃত্তান্ত ও সংগ্রামের ইতিহাস। আরও আছে মাস্টারদা সূর্য সেন, কল্পনা দত্তসহ তাঁর বেশ কয়েকজন সহযোদ্ধার আলোকচিত্র। অগ্নিযুগের স্বাধীনতাসংগ্রামী প্রীতিলতার জন্মশতবর্ষ উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।প্রদর্শনী ছাড়াও ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফোরামের নগর শাখার সভাপতি সুলতানা আকতারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বজলুর রশীদ ফিরোজ, সৈয়দা পারভীন আকতার, মর্জিনা খাতুন, তাসলিমা নাজনীন প্রমুখ।আলোচনা শেষে প্রীতিলতার জীবন ও কর্ম নিয়ে রচিত গীতি আলেখ্য পরিবেশন করে চট্টগ্রামের চারণ সাংস্কৃতিক কেন্দ্র।৫ মে ছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের শততম জন্মবার্ষিকী। তিনি ১৯১১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। তিনি ১৯২৩ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সময় ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আত্মোৎসর্গ করেন।