গীতিকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোর সঙ্গে সকাল দুপুর/তোর সঙ্গে সন্ধ্যা/তোর সঙ্গে সারা রাত্তির/তোর সঙ্গে বান্ধা।’ এটি একটি ছবির গানের প্রথম চারটি লাইন। আর গানের কথা লিখেছেন মোশাররফ করিম। ছবির নাম টু বি কন্টিনিউড...। পরিচালনা করছেন ইফতেখার ফাহমি।জানালেন, এর আগে তৌকীর আহমেদের জয়যাত্রা ছবির দুটি গান লিখেছিলেন তিনি। অনেক দিন পর চলচ্চিত্রে গান লেখা প্রসঙ্গে মোশাররফ বললেন, ‘লেখালেখির আনন্দটাই আলাদা। কিন্তু লেখার জন্য এখন একেবারেই সময় বের করতে পারি না। কাগজ-কলমের সঙ্গে সম্পর্ক নেই অনেক দিন। সেদিন ফিফটি ফিফটি ধারাবাহিকের কাজের ফাঁকে ফাহমি এমন করে ধরল, আর আমিও লিখে ফেললাম। ভালোই লেগেছে।’ফাহমি জানান, দু-এক দিনের মধ্যেই গানটির সুরকার ও শিল্পী চূড়ান্ত করা হবে।মোশাররফ জানান, চলচ্চিত্রে নতুন হলেও মঞ্চে তিনি নিয়মিতই গান লেখেন। নাট্যকেন্দ্রের আরজ চরিতামৃত ও হয়বদন নাটকের সব কটি গানই তিনি লিখেছেন।