গীতিকার লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা থেকে নায়িকা হয়েছেন বহু আগেই। এবার হলেন গীতিকার। শিল্পী জেনিফার লোপেজ সম্প্রতি একটি গান লিখেছেন। তাঁর দুই বছর বয়সী যমজ দুই সন্তানের জন্য লেখা গানটিতে সুর ও কণ্ঠ তিনিই দিয়েছেন। গানের শিরোনাম দিয়েছেন ‘লাভ’। সামনে তাঁর নতুন যে অ্যালবাম আসছে, সেখানে গানটি রাখবেন কি না—এ নিয়ে দোদুল্যমান অবস্থায় পড়েছেন। এবারের অ্যালবামটি অন্যবারের চেয়ে একটু ভিন্ন বলে দাবি করেছেন লোপেজ। ওয়েবসাইট।