গীতিকারের চিত্রনাট্যে পদ্ম পাতার জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেল থেকে বলছি, তুমি আমার প্রথম সকাল, কষ্ট পেতে ভালোবাসি, কেউ সুখী নয়, হাসতে দেখ গাইতে দেখ, কত কষ্টে আছি, পালাবে কোথায়, এমন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার লতিফুল ইসলাম শিবলী এবারে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখলেন। তাঁর প্রথম চিত্রনাট্যে নির্মিতব্য চলচ্চিত্রটির নাম পদ্ম পাতার জল। ছবিটি পরিচালনা করবেন তন্ময় তানসেন। পদ্ম পাতার জল ছবিতে অভিনয় করবেন ইমন ও মিম। এটি এ জুটির তৃতীয় চলচ্চিত্র।চিত্রনাট্য প্রসঙ্গে লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার স্বপ্ন সব সময়ের। এতদিন সেটা হয়নি। এবার সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়াতে স্বপ্ন পূরণ হয়েছে। ’ছবির নাম প্রসঙ্গে শিবলী বলেন, পদ্ম পাতার জল ছবির নামটি জীবনানন্দ দাসের কবিতা থেকে নেওয়া হয়েছে। এই ছবির পরিচালক তন্ময় তানসেন জানালেন, ‘১০০ বছর আগের একটি ঘটনা নিয়ে ছবির গল্প। এই গল্পে একজন বাইজির সঙ্গে সম্ভ্রান্ত পরিবারের ছেলের প্রেম তুলে ধরা হয়েছে। জানা গেছে, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং শুরুর আগে আগামী ২১ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে।