গীতিশতদলের রবীন্দ্রজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি সম্মেলক কণ্ঠে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গীতিশতদলের শিল্পীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন কামাল লোহানী ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। ধন্যবাদ জ্ঞাপন করেন গীতিশতদলের সভানেত্রী বাঁশরী দত্ত।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীলোৎপল সাধ্য, মাহবুবুর রহমান, রীতা মজুমদার, সুলতানা শাহিরয়া, ছায়া রায়, সুমাইয়া খানম, শুক্লা রায় প্রমুখ। শিল্পীরা ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো’, ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’, ‘তোমার খোলা হাওয়া’, ‘গহন কুসুম কুঞ্জ মাঝে’—এসব গান গেয়ে শোনান।তপন দাশগুপ্তের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন তিথি সরকার, স্বর্ণা দেব, মুক্তা চক্রবর্তী, সুতপা চক্রবর্তী প্রমুখ।