গুগল নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ব্যবহারকারী মাত্রই জানেন, গুগল নামের সার্চ ইঞ্জিনের কী মহিমা! বিশ্বজুড়ে ব্যাপকভাবে পরিচিত ইন্টারনেটে দ্রুত তথ্য খোঁজার এই ওয়েবসাইট নিয়ে এবার ছবি তৈরি হচ্ছে হলিউডে। গুগল: দি এন্ড অব দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই নো ইট বই অবলম্বনে তৈরি হবে ছবিটি। এই ছবিতে মূলত উঠে আসবে গুগলের দুই প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেইজের জীবনের গল্প। কদিন আগে টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে এই ছবি সম্পর্কে বলা হয়েছে, ‘এটি এমন দুজন প্রতিভাবান তরুণকে নিয়ে ছবি, যাঁরা গোটা পৃথিবীকে পাল্টে দিয়েছেন।’ ছবিতে কারা অভিনয় করবেন, সেটি এখনো নিশ্চিত হয়নি। ওয়েবসাইট।