গুঞ্জন উড়িয়ে দিলেন প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি জিনতা
প্রীতি জিনতা

গুঞ্জনের ডালপালা বেড়েই চলেছে। বাতাসে কান পাতাই দায়। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রীতি জিনতা জানালেন, তিনি ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন না। বেঁচেও দিচ্ছেন না কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানা।
টুইটারে প্রীতি সাংবাদিকদের অনুরোধ করেছেন, নিশ্চিত না হয়ে কিছু না লিখতে, ‘তথাকথিত সূত্রগুলো অনেক কিছুই বলছে, এগুলো নিয়ে খবরও হচ্ছে। শোনা কথায় কান দেবেন না। ভারতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেসব নিয়ে লিখুন।’
তাঁর পাশে এসে দাঁড়ানোয় ভক্তদের ধন্যবাদও দিয়েছেন প্রীতি। ইন্ডিয়ান এক্সপ্রেস।