গুণী বাবার গুণী ছেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

হলিউডের নামকরা অভিনেতাদের নামকরা ছেলেদের নিয়েই এই লেখা। বাবা দিবসে এই পাঁচ জোড়া তারকাকে নিয়েই আজকের আয়োজন

উইল স্মিথ ও জ্যাডেন স্মিথ
উইল স্মিথ ও জ্যাডেন স্মিথ

উইল স্মিথ ও জ্যাডেন স্মিথ

হলিউডের শক্তিমান অভিনেতা উইল স্মিথকে চেনে না, এমন কেউ কি আছে? দারুণ বৈচিত্র্যময় তাঁর জীবন। শুধু অভিনয় কেন, গান লেখা ও গান গাওয়ায়ও রয়েছে তাঁর অসাধারণ পারদর্শিতা। ব্যাড বয়েজ, ইনডিপেনডেন্টস ডে, এনিমি অব দ্য স্টেট, মেন ইন ব্ল্যাক সিরিজ, আলী, ব্যাড বয়েজ টু এবং উইন্টার টেল তাঁর অভিনীত মনোমুগ্ধকর কয়েকটি ছবি। তবে পারসুয়েট অব হ্যাপিনেস ছবিটি উইল স্মিথকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এ ছবিতে অভিনয় করেছে তাঁর ছেলে জ্যাডেন স্মিথও। এটাই জ্যাডেনের প্রথম ছবি।
বাপ-ব্যাটা একসঙ্গে আবার অভিনয় করেছেন আফটার ডেথ ছবিতে। জ্যাডেনের দ্য ক্যারাটে কিড, দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল ছবিগুলোও দেখার মতো। জ্যাডেনের আরও পরিচয় আছে। যে একজন তুখোড় র‍্যাপার ও ড্যান্সার। জাস্টিন বিবারের ‘নেভার সে নেভার’ গানের সঙ্গে যে নেচেছিলেন।

টম হ্যাংকস ও কলিন হ্যাংকস
টম হ্যাংকস ও কলিন হ্যাংকস

টম হ্যাংকস ও কলিন হ্যাংকস

টম হ্যাংকসকে চেনে না, এমন চলচ্চিত্রপ্রমী কি আছে? ফরেস্ট গাম্প, অ্যাপোলো, সেভিং প্রাইভেট রায়ান, কাস্ট অ্যাওয়ে, দ্য ভিঞ্চি কোড ছবিগুলো দেখলেই বোঝা যাবে এই অভিনয়শিল্পীর বৈচিত্র্যময় অভিনয়ক্ষমতা। বক্স অফিস সফল করা কত ছবির নায়ক যে তিনি!

তাঁরই সুযোগ্য ছেলে কলিন হ্যাংকস। ১৯৯৬ সালে অভিনয়জগতে আসা ছেলেটি বাবার কাছ থেকে অভিনয়ের তালিম নিয়ে জনপ্রিয় হয়েছেন। অরেঞ্জ কাউন্টি ছবিতে তাঁর মনকাড়া অভিনয়ের কথা অনেকেরই মনে পড়বে। এ ছাড়া টিভি সিরিজ ‘রোসওয়েল’, ‘ব্যান্ড অব ব্রাদার্স’, ‘ডেক্সটার’, ‘দ্য গুড গাইস’-এর নামও তো নেওয়া যেতে পারে।

ছেলেটি তাঁর জনপ্রিয় ও প্রতিভাদীপ্ত বাবার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছে।

রবার্ট ডাউনি ও রবার্ট ডাউনি জুনিয়র
রবার্ট ডাউনি ও রবার্ট ডাউনি জুনিয়র

রবার্ট ডাউনি ও রবার্ট ডাউনি জুনিয়র

বাবা রবার্ট অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। মূলত আন্ডারগ্রাউন্ড ফিল্মমেকার তিনি। সুইট স্মেল অব সেক্স, নো মোর এক্সকিউজেস, স্টিকস অ্যান্ড বোনস, মোমেন্ট টু মোমেন্ট, আমেরিকা, রেনটেড লিপস, উগো পুল, রিটেনহাউস স্কয়ার তাঁর পরিচালিত কয়েকটি ছবি। রবার্ট ডাউনি স্ত্রী ও ছেলেকেও তাঁর ছবিতে অভিনয় করিয়েছেন। রবার্ট ডাউনি জুনিয়র মাত্র পাঁচ বছর বয়সে বাবা পরিচালিত ছবিতে অভিনয় করেন।
এখন রবার্ট ডাউনি জুনিয়র হলিউডের সবচেয়ে বেশি টাকা কামানো অভিনেতাদের একজন। ছেলের অর্জনে বাবা খুব খুশি। জুনিয়র ছেলেবেলাতেই মাদকাসক্ত হয়ে গিয়েছিলেন আর তাতে তাঁর বাবার প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল। পরে তাঁরা তা কাটিয়ে ওঠেন। রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত দ্য সিঙ্গিং ডিটেকটিভ, গথিকা, কিস কিস ব্যাং ব্যাং, আ স্ক্যানার ডার্কলি, জোডিয়াক, ট্রপিক থান্ডার, দ্য অ্যাভেঞ্জার, দ্য আয়রনম্যান আর শার্লক হোমস তাঁর ভালো ছবিগুলোর কয়েকটি।

জুনিয়র কিন্তু জনপ্রিয়তার দিক থেকে সিনিয়রকে ছাড়িয়ে গেছেন। এখন বাপ-ব্যাটার সম্পর্ক খুবই ভালো।

জেরি স্টিলার ও বেন স্টিলার
জেরি স্টিলার ও বেন স্টিলার

জেরি স্টিলার ও বেন স্টিলার
বেন স্টিলার তো এখনকার দর্শক-শ্রোতার কাছে প্রিয় এক নাম। আর বাবা জেরি স্টিলার? একসময়ের সেরা কৌতুক অভিনেতাদের অন্যতম তিনি। টিভি সিরিজ ‘সেইনফেল্ড’ আর ‘দ্য কিং অব কুইনস’-এ তাঁর বুদ্ধিদীপ্ত কৌতুক অভিনয় দেখে কার না হাসতে হাসতে পেটে খিল পড়েনি? নিজের সময়টায় তাঁকে কি কৌতুক অভিনয়ে কেউ ছাড়িয়ে যেতে পেরেছে? দর্শক-শ্রোতার পরমপ্রিয় ছিলেন তিনি। তাঁর অসাধারণ অর্জনের কথা হলিউড অনেক দিন মনে রাখবে। জানিয়ে রাখা ভালো, তাঁর স্ত্রী অ্যান মেয়ারাও তুখোড় কৌতুক অভিনেত্রী। একই সঙ্গে তাঁরা পর্দা কাঁপানো শুরু করেছিলেন। জেরি স্টিলার অভিনয় করেছেন হট পারসুয়েট, রিয়্যালিটি বাইটস, মিট দ্য প্যারেন্টস, জুলান্ডার, ডজবল ছবিতে। এখন তো ইউটিউবে সব ছবিই দেখা যায়, যে কেউ বেন স্টিলারের বাবার ছবিগুলো দেখে বিনোদিত হতে পারেন।

এ কথা বলাই যেতে পারে, বেন সব দিক থেকেই ছাড়িয়ে গেছেন তাঁর বাবাকে। এই সু-অভিনেতা প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে মন ভরিয়ে দেওয়া ছবির সংখ্যা কম নয়। চাইলে কয়েকটি ছবির নাম এখানে বলে ফেলা যায়, যেমন দ্য সিক্রেট লাইফ অব ওয়াল্টার মিট্টি, দেয়ারস সামথিং অ্যাবাউট মেরি, ট্রপিক থান্ডার, মাদাগাস্কার এবং দ্য নাইট অ্যাট দ্য মিউজিয়াম ট্রিলজি। তাঁর নিজের নামে শো ‘দ্য বেন স্টিলার শো’ নিয়েও তিনি দারুণ জনপ্রিয়।

কার্ক ডগলাস ও মাইকেল ডগলাস
কার্ক ডগলাস ও মাইকেল ডগলাস

কার্ক ডগলাস ও মাইকেল ডগলাস

হলিউডের কিংবদন্তি পরিবার বলা হলে ডগলাস পরিবারের ব্যাপারে বেশি কিছু বলা হয় না। কার্ক ডগলাস তাঁর অভিনয়-প্রতিভার জন্য অস্কারে পেয়েছেন আজীবন সম্মাননা। পেয়েছেন ‘মেডেল অব ফ্রিডম’। তিনি ১০টি উপন্যাসেরও রূপকার। তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভারস, চ্যাম্পিয়ন, এইস ইন দ্য হোল, দ্য ইন্ডিয়ান ফাইটার, পাথস অব গ্লোরি, লোনলি আর দ্য ব্রেভ এবং সেভেন ডেইজ ইন মের নাম করা যায়।
তাঁর ছেলে মাইকেল ডগলাসও হলিউডের জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা। পুরস্কারপ্রাপ্তির সংখ্যায় তিনি বাবাকে ছাড়িয়ে উঠে গেছেন আরও অনেক অনেক ওপরে। মাইকেল ডগলাস এ পর্যন্ত পাঁচবার পেয়েছেন গোল্ডেন গ্লোব, দুবার অস্কার এবং একবার এমি অ্যাওয়ার্ড। তাঁর দৃষ্টিনন্দন ছবিগুলোর মধ্যে আছে ওয়াল স্ট্রিট, বেসিক ইন্সটিংকট, ডিসক্লোজার, ট্র্যাফিক, অ্যান্ট-ম্যান।

এ পরিবার নিয়ে আরেকটু কথা বলা যায়। মাইকেলের ছেলে ক্যামেরুন ডগলাসও শক্তিমান অভিনেতা। মি. নাইস গাই, ইট রানস ইন দ্য ফ্যামিলি, ন্যাশনাল ল্যাম্পুনস অ্যাডাম অ্যান্ড ইভ এবং লোডেড তাঁর অভিনীত ছবি। তবে ক্যামেরন মাদকবিষয়ক জটিলতায় বেশ কয়েকবার পুলিশি হাঙ্গামায় পড়েছেন, জেলও খেটেছেন।

আনন্দ প্রতিবেদক, হেলদিসেলেব অবলম্বনে