গুণীজন স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আলতাফ মাহমুদ ও রণেশ দাশগুপ্ত স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশনা  । ছবি: প্রথম আলো
শহীদ আলতাফ মাহমুদ ও রণেশ দাশগুপ্ত স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশনা । ছবি: প্রথম আলো

শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল সন্ধ্যায় শহীদ আলতাফ মাহমুদ ও রণেশ দাশগুপ্ত স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন৷ এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন শাহীন সামাদ, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, রুকসানা আক্তার, তানজিলা ইসলাম প্রমুখ।